আইনসেবা কর্তৃপক্ষের তরফে রাণীর বাজারে আইন সেবা স্টল

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ অক্টোবর || পশ্চিম ত্রিপুরা জেলা আইনসেবা কর্তৃপক্ষের তরফ থেকে জিরানিয়া মহকুমার অন্তর্গত এন আই টি রোডস্থিত ধ্রুবতারা ক্লাবে আইন সেবা স্টল খোলা হয। এই স্টল থেকে পূজোয় আগত ছোট ছোট পূর্নার্থীদের মধ্যে চকলেট, সকলের জন্য পানীয় জল এবং আইন সংক্রান্ত পুস্তক বিনামূল্যে বিতরণ করা হয়। পশ্চিম ত্রিপুরা জেলা আইনসেবা সেচ্ছাসেবক রাজীব কুমার পাল জানান, এই স্টল সপ্তমী, অষ্টমী পার করে নবমী দিন পর্যন্ত খোলা থাকবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*