আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ অক্টোবর || বুধবার স্বস্ত্রীক রাজ্যে এলেন ত্রিপুরার নবনিযুক্ত রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নল্লু। আগরতলাস্থিত মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে ত্রিপুরার নবনিযুক্ত রাজ্যপালকে স্বাগত জানান রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। মুখ্যমন্ত্রী মা ত্রিপুরাসুন্দরীর পূণ্যভুমিতে নবনিযুক্ত রাজ্যপালের নয়া কার্যকালের জন্য শুভকামনা জানান।
বৃহস্পতিবার সকালে রাজভবনে শপথ নিলেন ত্রিপুরার নবনিযুক্ত রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নল্লু।
