ত্রিপুরার ২০’তম রাজ্যপাল হিসেবে শপথ নিলেন ইন্দ্রসেনা রেড্ডি নল্লু

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ অক্টোবর || ত্রিপুরা রাজ্যের ২০’তম রাজ্যপাল হিসেবে শপথ নিলেন ইন্দ্রসেনা রেড্ডি নল্লু। বৃহস্পতিবার সকালে রাজভবনে শপথ নিলেন তিনি। এদিন এই শপথ গ্রহণ সমারোহে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ রাজ্য মন্ত্রীসভার অন্যান্য সদস্য-সদস্যারা।
উল্লেখ্য, বুধবার স্বস্ত্রীক রাজ্যে এলেন ত্রিপুরার নবনিযুক্ত রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নল্লু। আগরতলাস্থিত মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে ত্রিপুরার নবনিযুক্ত রাজ্যপালকে স্বাগত জানান রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*