আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ নভেম্বর || অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বটতলা বাজার পরিদর্শন করলেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক তথা বাম বিধায়ক জিতেন্দ্র চৌধুরী সহ এক প্রতিনিধি দল। বুধবার প্রতিনিধিদলটি বটতলা বাজার পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দেন।
