প্রয়াত হলেন রাজ্যের বিশিষ্ট শল্য চিকিৎসক ডাঃ কিশলয় চৌধুরী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ মার্চ || প্রয়াত হলেন রাজ্যের বিশিষ্ট শল্য চিকিৎসক ডাঃ কিশলয় চৌধুরীর। শনিবার সকালে কলকাতায় শেষ নি:শ্বাস ত্যাগ করলেন তিনি। মৃত্যুকালে রাজ্যের বিশিষ্ট শল্য চিকিৎসক ডাঃ কিশলয় চৌধুরীর বয়স হয়েছিলো ৭৮ বছর। উনার প্রয়ানে গভীর শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তিনি উনার সামাজিক মাধ্যমে পোস্ট করে লিখেন, ‘রাজ্যের বিশিষ্ট সার্জন ডাঃ কিশলয় চৌধুরীর প্রয়ানে আমি গভীর ভাবে মর্মাহত। তাঁর প্রয়ান রাজ্যের চিকিৎসা পরিসরে একটি বিশাল ক্ষতি। মুখ্যমন্ত্রী লিখেন, ‘এই শোকের মূহুর্তে আমি তাঁর শোক সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাই ও ঈশ্বরের নিকট তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি। ওঁ শান্তি।’
উনার প্রয়ানে রাজ্যের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধূরী নিজের সোস্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেন, ‘রাজ্যের বিশিষ্ট শল্য চিকিৎসক ডাঃ কিশলয় চৌধুরীর প্রয়াণে আমি গভীর ভাবে মর্মাহত। ডাঃ কিশলয় চৌধুরীর প্রয়াণ রাজ্যের চিকিৎসা পরিষেবার জগতে এক অপূরণীয় ক্ষতি।’ পরিবহন মন্ত্রী লিখেন, ‘আমি এই শোকের কঠিন মূহুর্তে তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও অনুরাগীদের প্রতি গভীর সমবেদনা জানাই ও সর্বশক্তিমান ঈশ্বরের কাছে তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি।’

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*