চা নিলাম কেন্দ্র নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ মার্চ || চা নিলাম কেন্দ্র নির্মাণের জন্য ভিত্তি প্রস্তর স্থাপন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। বৃহস্পতিবার রাজধানীর গুর্খাবস্তি এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে ফলক উন্মোচন করে এই চা নিলাম কেন্দ্র নির্মাণের জন্য ভিত্তি প্রস্তর স্থাপন করলেন তিনি।
এদিন এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরা চা শিল্পের উন্নয়নে এবং চা শ্রমিকদের কল্যাণে এক নতুন দিগন্তের সূচনা করবে এই প্রস্তাবিত কেন্দ্র। তিনি বলেন, আগরতলায় এই সুবিধা স্থাপন হলে দারুণভাবে লাভবান হবেন রাজ্যের চা উৎপাদনকারীরা। দেশ এবং দেশের বাইরে নতুনভাবে পরিচিত লাভ করবে ত্রিপুরা চা। মূখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরা সরকার চা শিল্পকে বাঁচাতে চাইছে। শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের দিকে তাকিয়ে থাকলে হবে না। রাজ্যের নিজস্ব সম্পদকে কাজে লাগাতে হবে। তবেই রাজ্যের মানুষের মাথা পিছু আয় বৃদ্ধি পাবে।
এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা, চা নিগমের চেয়ারম্যান সমীর ঘোষ, শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে, শিল্প ও বাণিজ্য দপ্তরের অধিকর্তা বিশ্বেশ্বর বি সহ অন্যান্যরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*