আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ মার্চ || রাজপথ কাঁপিয়ে ছাত্র যুবকদের মিছিল সংগঠিত হয় আগরতলা শহরে। বৃহস্পতিবার দেশের সংবিধান ধর্মনিরপেক্ষতা রক্ষায়, শিক্ষার অধিকার, কর্মসংস্থানের দাবি সহ নেশার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে বাম ছাত্র যুব সংগঠন ডি ওয়াই এফ আই এবং টি ওয়াই এফ’র পক্ষ থেকে আগরতলা শহরে মিছিলের আয়োজন করা হয়।
