আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ আগস্ট || প্রয়াত হলেন রাজ্যের সংবাদ জগতের তরুন চিত্র সাংবাদিক সুশান্ত দাস। শুক্রবার সকালে হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি পরিবারে বৃদ্ধ পিতা, স্ত্রী সহ এক মেয়ে রেখে গেছেন।
ত্রিপুরার ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সদস্য চিত্র সাংবাদিক সুশান্ত দাসের প্রয়ানে গভীর ভাবে শোকাহত ত্রিপুরা ফটো জার্নালিস্টস এসোসিয়েশন। ত্রিপুরা ফটো জার্নালিস্টস এসোসিয়েশন প্রয়াত চিত্র সাংবাদিক সুশান্ত দাসের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানায়। পাশাপাশি এই দুঃসময়ে সমস্ত প্রয়োজনে পরিবারের পাশে থাকবে বলে জানায় ত্রিপুরা ফটো জার্নালিস্টস এসোসিয়েশনের সম্পাদক অভিষেক সাহা।
