দেবজিত চক্রবর্তী, আগরতলা, ১৫ মে ।। কংগ্রেসের কেন্দ্রীয় পর্যবেক্ষক রাজ্যে পদার্পণ করেই এডিসি নির্বাচনে ভরাঢুবির কারন নিয়ে দফায় দফায় কংগ্রেস নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা চালাচ্ছেন। সাংগঠনিক বেহাল অবস্থায় ভোট বিপর্যয়ের মূল কারন হিসেবে চিহ্নিত হয়েছে বলে প্রতীয়মান হচ্ছে ভি নারায়ণ স্বামীর বিশ্লেষনে। অন্যদিকে প্রতাপগড় ও সুরমা বিধানসভা আসন সম্পর্কেও ভি নারায়ণ স্বামী অবস্থা কোন পর্যায়ে তা নিয়ে কথাবার্তা বলছেন রাজ্যের কংগ্রেস নেতৃবৃন্দের সঙ্গে।
