বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ২৫ সেপ্টেম্বর || প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে সেবাপাক্ষিক কর্মসূচী করে যাচ্ছে ৩৮-জোলাইবাড়ী মন্ডল বিজেপি। মন্ডল সভিপতি অজয় রিয়াং এর নেতৃত্বে প্রতিনিয়ত নানান সামাজিক কর্মসূচীর মাধ্যমে সেবাপাক্ষিক কর্মসূচী করা হচ্ছে। জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রে সব কয়টি কর্মসূচীতে উপস্থিত হয়ে সমাজসেবামূলক কাজে হাত বারিয়ে দিচ্ছেন মন্ডল সভাপতি অজয় রিয়াং। মঙ্গলবার জোলাইবাড়ীর পশ্চিম পিলাক কলোনী বাজারে বিজেপি’র উদ্দ্যোগে এক স্বচ্ছভারত অভিযান করা হয়। এই অভিযানে সকলের মাঝে উপস্থিত থেকে মন্ডল সভাপতি অজয় রিয়াং বাজার পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজে হাত বারিয়ে দিয়েছেন। বিজেপি’র উদ্দ্যোগে আয়োজিত এই কর্মসূচীতে এলাকার লোকজনেরা ব্যাপক উৎসাহের সহিত অংশগ্রহণ করেন।
