আপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ এপ্রিল || রাজ্যে টানা দু’দিন প্রবল বর্ষণের ফলে দুর্ভোগের শিকার হয়ে পড়েছেন গোটা রাজ্যের বিভিন্ন এলাকার সহ পশ্চিম ত্রিপুরা জেলার বিভিন্ন এলাকার সাধারণ নাগরিক।
জিরানিয়া মহকুমা শাসকের কন্ট্রোল রুম থেকে রাণীরবাজার স্কাউটস অ্যান্ড গাইড ইউনিটের স্কাউটস এবং রোভারদের সমন্বয়ে গঠিত একটি কিউআরটি টিম বলদাখালে পৌঁছে বন্যা কবলিত বিভিন্ন এলাকা থেকে মানুষদের নিরাপদস্থানে সরিয়ে নেয় এবং উদ্ধার অভিযান শুরু করে।
