চুরির সামগ্রীসহ দুই অভিযুক্ত আটক, পৃথক অভিযানে ধরা পড়ল মাদকসহ এক যুবক

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই || রাজধানীর কুমারী টিলা এলাকায় চুরির ঘটনা রুখতে তৎপরতা দেখাল এনসিসি থানার পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ দু’জন চোরকে আটক করে, যাদের কাছ থেকে চুরি যাওয়া রড, সিমেন্ট সহ একাধিক নির্মাণ সামগ্রী উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, আটককৃত দুই ব্যক্তির বিরুদ্ধে আগেও চুরির অভিযোগ ছিল। এলাকাবাসীর সন্দেহের ভিত্তিতে শুরু হয় তদন্ত এবং শেষমেশ সফল হয় এনসিসি থানার টিম।
এছাড়াও, একইদিনে একটি পৃথক অভিযানে গোপন খবরের ভিত্তিতে পুলিশের হাতে ধরা পড়ে রঞ্জন রায় নামে এক যুবক। তার কাছ থেকে প্রায় ১১০০ গ্রাম গাঁজা এবং একটি হিরোইন ভর্তি কৌটা উদ্ধার করা হয়েছে।
রবিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এনসিসি থানার অফিসার ইনচার্জ প্রাজিত মালাকার এই বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি জানান, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিতভাবে তল্লাশি ও অভিযান চালানো হচ্ছে এবং এই ধরনের অপরাধ দমনে পুলিশ সর্বদা সক্রিয়।
আটককৃতদের বিরুদ্ধে যথাযথ ধারায় মামলা রুজু করা হয়েছে এবং তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*