কাকুলিয়া ফরেস্ট রেঞ্জের উদ্যোগে ৭৬’তম ব্লক লেভেল বনমহোৎসব পালিত, এক পেড় মা কে নাম কর্মসূচিতে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষার বার্তা

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৯ জুলাই || প্রাকৃতিক ভারসাম্য রক্ষার উদ্দেশ্যে এবং প্রধানমন্ত্রীর পরিবেশবান্ধব উদ্যোগকে সামনে রেখে কাকুলিয়া ফরেস্ট রেঞ্জের উদ্যোগে সোমবার কলসী ফরেস্ট বিট অফিস প্রাঙ্গণে আয়োজিত হলো ৭৬’তম ব্লক লেভেল বনমোহৎসব ২০২৫। এই উপলক্ষে আয়োজিত “এক পেড় মা কে নাম” কর্মসূচিতে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সুরক্ষার বার্তা দেওয়া হয়।
অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে, যা উদ্বোধন করেন জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোলাইবাড়ী পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত, ভাইস চেয়ারম্যান কেশব চৌধুরী, বি.এস.সি. চেয়ারম্যান অশোক মগ, ভাইস চেয়ারম্যান জিতিরাম ত্রিপুরা, বিশিষ্ট সমাজসেবী সুজিত দত্ত, কাকুলিয়া ফরেস্ট রেঞ্জ অফিসার শেখর লোধ, দক্ষিণ জেলা পরিষদের সদস্য শম্ভু মানিক সহ অন্যান্য বিশিষ্টজনেরা।
স্বাগত ভাষণে রেঞ্জ অফিসার শেখর লোধ বনমোহৎসবের তাৎপর্য তুলে ধরেন। এর পর মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া “এক পেড় মা কে নাম” কর্মসূচির গুরুত্ব ব্যাখ্যা করে বলেন, “প্রতিটি গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি জীবনের প্রতীক হয়ে দাঁড়ায়।” তিনি সাধারণ মানুষকে বেশি করে বৃক্ষরোপণে অংশ নেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ বৃক্ষরোপণ করে কর্মসূচির শুভ সূচনা করেন। স্থানীয় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, গ্রামবাসী এবং বনকর্মীদের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। সর্বত্রই ছিল উৎসাহ-উদ্দীপনার চিত্র।
অনুষ্ঠান শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া জানান, “আজকের এই বনমোহৎসব প্রাকৃতিক পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
পরিবেশ রক্ষা ও গাছ লাগানোর বার্তায় উৎসর্গিত এই অনুষ্ঠান এলাকা জুড়ে ছড়িয়ে দেয় সবুজের অঙ্গীকার।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*