আন্তর্জাতিক / স্বাস্থ্য ও সচেতনতা ডেস্ক ।। চমক শব্দটি উত্তর কোরিয়ার নেতা ও শাসক কিম জং-উন-এর সাথে ভালো করেই জরিত। কারন শেষ পর্যন্ত এমন এক তথ্য দিয়ে রীতিমত চমকেই দিলেন তিনি।
কিম জং-উন এমন এক ওষুধ বের করেছেন যার মাধ্যমে এইডস, ইবোলা, সার্স ও মার্স-এর মতো মরণব্যাধি দূর করা সম্ভব বলে জানিয়েছে মিরর।
একনায়কত্ব ছাড়াও ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্টের সাথে কোরিয়ার এই দাপুটে নেতার যে বিষয়ে মিল রয়েছে তা হলো- ‘অসম্ভব’ শব্দটি তার অভিধানে খুঁজে পাওয়া দুষ্কর।
আনুগত্যে ঢিলেমি দেখা দেওয়ায় তার বিরাগভাজন হয়ে গত কয়েক মাসে মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে দেশের বেশকিছু শীর্ষ মন্ত্রী ও কর্মকর্তার। তবে শুধু প্রাণ নিতে নয়, দিতেও যে তিনি সিদ্ধহস্ত, তার প্রমাণ সম্প্রতি তাঁর আবিষ্কৃত অলৌকিক দাওয়াই।
কিমের দাবি, এটি এমন এক মিরাকল ওষুধ যার প্রয়োগে এইডস, ইবোলা, বার্ড ফ্লু, সার্স ও মার্স-এর মতো মারাত্মক রোগ অনায়াসে সেরে উঠবে।
দেশটির কেন্দ্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানিয়েছে, প্রাচীন চীনের চিকিৎসাশাস্ত্রে ব্যবহৃত শিকড় জিনসেং থেকে কুমদাং-২ নামের এই মহৌষধ আবিষ্কার করেছেন উত্তর কোরিয়ার চিকিৎসা বিজ্ঞানীরা। তবে জিনসেং ছাড়াও বেশ কিছু উপাদান রয়েছে এই ওষুধে, বলা বাহুল্য যা ফাঁস করতে চাননি বিজ্ঞানীরা।
উল্লেখ্য, ২০০৬ ও ২০১৩ সালে উত্তর কোরিয়ায় দেখা দেয় মারাত্মক বার্ড ফ্লু। কিম জন-উনের দাবি, এই মারাত্মক ব্যাধি সারাতেও সক্ষম কুমদাং-২ দাওয়াই। এই মুহূর্তে মারণরোগ মার্স এ আক্রান্ত হয়েছেন দক্ষিণ কোরিয়ার নাগরিকদের একাংশ।
থাইল্যান্ডেও এই রোগের প্রকোপ দেখা দিয়েছে। এখনও পর্যন্ত শ্বাসকষ্টজনিত এই অসুখের প্রতিষেধক মেলেনি। উত্তর কোরিয়ার দাবি, মার্স ঠেকাতে পারে শুধুমাত্র তাদের নব আবিষ্কৃত এই ওষুধ।
