স্বল্প বাজেটে জোলাইবাড়ী ব্যাবসায়ী সংঘের দূর্গোৎসব

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৮ সেপ্টেম্বর || জোলাইবাড়ী ব্যাবসায়ী সংঘের উদ্যোগে এ বছরও স্বল্প বাজেটে বড় আকারে দূর্গোৎসবের আয়োজন করা হয়েছে। অন্যান্য বছরের মতো এবারও নবদূর্গা পূজায় ব্রতী হয়েছেন সংঘের সদস্যরা। রবিবার স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়ার হাত ধরে পূজার শুভসূচনা হবে।
চার লক্ষ টাকার সীমিত বাজেটে পূজাকে কেন্দ্র করে সামাজিক কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্থানীয় ব্যবসায়ীদের বক্তব্য, আগে টিনের ছাউনি দিয়ে পূজা হলেও বর্তমানে প্যান্ডেল নির্মাণ করে শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠিত হচ্ছে। কোনো প্রকার জুলুম ছাড়াই ব্যবসায়ীরা স্বেচ্ছায় চাঁদা প্রদান করছেন। ফলে জোলাইবাড়ী বাজারজুড়ে উৎসবমুখর পরিবেশে চলছে পূজা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*