আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ অক্টোবর || রাজ্যের প্রখ্যাত নৃত্যশিল্পী ও নৃত্যগুরু ডঃ পদ্মিনী চক্রবর্তীর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। শোকবার্তায় মুখ্যমন্ত্রী বলেছেন, “ত্রিপুরার সংস্কৃতি অঙ্গনে তাঁর নিষ্ঠা, সৃজনশীল প্রতিভা ও অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।” তিনি প্রয়াত শিল্পীর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেছেন।
উল্লেখ্য, রাজ্যের বিশিষ্ট নৃত্যশিল্পী ডঃ পদ্মিনী চক্রবর্তী আজ (সোমবার) দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। তাঁর প্রয়াণে ত্রিপুরার সাংস্কৃতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।
