বিহার জয়ে উচ্ছ্বসিত বিজেপি, আগরতলায় বিশাল বিজয় মিছিল

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ নভেম্বর || বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ জোটের বিপুল জয়ের আনন্দে শুক্রবার আগরতলায় বিজয় মিছিলের আয়োজন করল বিজেপি রাজ্য নেতৃত্ব। সকাল থেকেই প্রদেশ কার্যালয় প্রাঙ্গণে জড়ো হতে থাকেন নেতা-কর্মীরা। সেখান থেকেই বিশাল মিছিল শহরের বিভিন্ন প্রধান রাস্তা পরিক্রমা করে।
মিছিলে নেতৃত্ব দেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন একাধিক বিধায়ক, কর্পোরেটর এবং বিজেপি’র শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। উচ্ছ্বাসে ভরপুর কর্মীরা ঢাক–ঢোল, ব্যানার ও পতাকা হাতে মিছিলে সামিল হন।
রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে গিয়ে এই বিজয় মিছিলের সমাপ্তি হয়। সেখানেই মুখ্যমন্ত্রী বলেন, “এই বিজয় শুধু বিহারের নয়, এটি দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার প্রতি মানুষের আস্থার প্রতিফলন।” তিনি আরও জানান, এনডিএ-র এই জয় দেশের রাজনৈতিক দিকনির্দেশকে আরও সুদৃঢ় করবে।
নেতা-কর্মীদের উৎসাহ ও শৃঙ্খলার মধ্য দিয়ে পুরো মিছিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*