আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ নভেম্বর || বিয়ের মরসুমকে সামনে রেখে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স ১৮ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত আয়োজন করতে চলেছে ‘শুভ বিবাহ উৎসব’। ২০০৯ সালে শুরু হওয়া এই উৎসব এখন বার্ষিক বর্ণময় ঐতিহ্যে পরিণত হয়েছে।
সংস্থার পক্ষ থেকে এ বছর সোনা ও হিরের নতুন ব্রাইডাল সংগ্রহ প্রকাশ করা হয়েছে। গ্রাহকদের জন্য থাকছে–
• সোনার গয়নার মজুরিতে ২০% ছাড়
• হিরের গয়নার মজুরিতে ৬৫% ছাড়
• প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার
• লাকি ড্র-এ দেশ–বিদেশ ভ্রমণ প্যাকেজ জেতার সুযোগ
উৎসব উপলক্ষে আয়োজিত বিশেষ প্রিভিউতে উপস্থিত ছিলেন অভিনেত্রী প্রান্তিকা দাস। শোরুমগুলোর ডিরেক্টর অর্পিতা সাহা ও রূপক সাহা জানান, ভারতীয় বিবাহের আবেগ ও ঐতিহ্যকে আরও অর্থবহ করাই তাদের উদ্দেশ্য।
উৎসবটি চলবে আগরতলা, ধর্মনগর, উদয়পুরসহ কলকাতার সমস্ত শোরুমে।
