আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ ডিসেম্বর || প্রায় ৫০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হতে চলেছে আগরতলা পুর নিগমের ১৭ নম্বর ওয়ার্ড অফিস। বুধবার কৃষ্ণনগর মুক্তা পুকুর পাড় এলাকায় আনুষ্ঠানিকভাবে ভূমিপূজনের মাধ্যমে এই নির্মাণকাজের সূচনা করা হয়।
ওয়ার্ডের সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে আধুনিক পরিকাঠামোয় এই নতুন অফিস ঘর নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে নিগম কর্তৃপক্ষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, কর্পোরেটর রত্না দত্ত সহ স্থানীয় জনপ্রতিনিধি ও পুর নিগমের একাধিক আধিকারিকরা।
ভূমিপূজন সম্পন্ন হওয়ার পর দ্রুতগতিতে নির্মাণকাজ শুরু হবে বলে সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা গেছে। নতুন ওয়ার্ড অফিসটি চালু হলে সাধারণ নাগরিকদের পরিষেবা আরও সহজ ও গতিময় হবে বলে আশা প্রকাশ করেন স্থানীয়রা।
