এক মাসব্যাপী এমপিএল বিগ সাইড ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ ডিসেম্বর || এক মাসব্যাপী এমপিএল বিগ সাইড ক্রিকেট টুর্নামেন্ট-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হলো আজ। বুধবার এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে টুর্নামেন্টের পর্দা তোলেন ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি মান্তু দেবনাথ, ব্লক চেয়ারম্যান ভুলন সাহা এবং এমপিএল-এর সহ-সভাপতি অভিনাশ দাস। মোট ৩২টি দলকে নিয়ে আজকের এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা হয়।
উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে মাঠে নামছে এমপিএল ভার্পাস তেলিয়ামুড়া দল। আয়োজকদের মতে, আগামী এক মাস ধরে বিভিন্ন এলাকার অসংখ্য ক্রিকেটপ্রেমী এই টুর্নামেন্ট ঘিরে উচ্ছ্বাসে মেতে থাকবেন বলে আশা করা হচ্ছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*