স্টেট লেভেল ইন্টার-স্কুল ব্যান্ড প্রতিযোগিতার শুভ উদ্বোধন উমাকান্ত মাঠে

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ ডিসেম্বর || উমাকান্ত মাঠে বুধবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো স্টেট লেভেল ইন্টার-স্কুল ব্যান্ড কম্পিটিশন ২০২৫-এর শুভ উদ্বোধন। মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার হাত ধরে প্রতিযোগিতার সূচনা হয়। বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ন্ত্রিত কুচকাওয়াজ, শৃঙ্খলা, দলগত সমন্বয় এবং সৃজনশীল পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।
মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের অসাধারণ প্রতিভা ও নিষ্ঠার প্রশংসা করেন। তিনি বলেন, নতুন প্রজন্মের এই উদ্যোগ ও সাংগঠনিক দক্ষতা “এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা” গঠনের যাত্রায় অনুপ্রেরণা জোগাবে।
দিনব্যাপী এ প্রতিযোগিতায় বিভিন্ন স্কুলের ব্যান্ড দলগুলো অংশ নেয় এবং তাদের সেরা পরিবেশনা উপস্থাপন করে। অনুষ্ঠানকে কেন্দ্র করে উমাকান্ত মাঠে ছিল উৎসবমুখর পরিবেশ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*