বিনামূল্যে সাজেশন বণ্টনে উদ্যোগী বিধান শিশু উদ্যান অন্বেষা রাজ্য কমিটি

বলরাম দেবনাথ, সাব্রুম, ০৬ ফেব্রুয়ারী || ২০২৬ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে বিধান শিশু উদ্যান অন্বেষা রাজ্য কমিটির উদ্যোগে সারা রাজ্য জুড়ে বিনামূল্যে সাজেশন বণ্টন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যেই খোয়াই, ঊনকোটি ও সিপাহীজলা জেলায় এই কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।
এরই ধারাবাহিকতায় শুক্রবার দুপুর ১২টায় দক্ষিণ ত্রিপুরা জেলার মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বিলোনিয়ার আর্য কলোনি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সাংস্কৃতিক ভবনে। অনুষ্ঠানে পরীক্ষার্থীদের হাতে বিনামূল্যে সাজেশন তুলে দেওয়া হয়।
সাজেশন বণ্টন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা সভাধিপতি মাননীয় দীপক দত্ত, বিলোনিয়া পৌর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্রগোপ, কাউন্সিলার অনুপম চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন জেলার কনভেনার বিমল দাস সহ অন্যান্য অতিথিবৃন্দ।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, পরীক্ষার্থীদের সঠিক দিশা ও আত্মবিশ্বাস গড়ে তুলতেই এই ধরনের শিক্ষামূলক উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও শিক্ষার্থীদের পাশে থেকে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে বলে উদ্যোক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*