পুলিশের তৎপরতায় দোকান চুরির রহস্যভেদ, উদ্ধার ৪টি গ্যাস সিলিন্ডার, গ্রেপ্তার ২ চোর

গোপাল সিং, খোয়াই, ০৬ ফেব্রুয়ারি || পুলিশের দ্রুত ও কার্যকর তৎপরতায় যে অপরাধ দমন অসম্ভব নয়, তারই প্রমাণ মিলল তেলিয়ামুড়ায়। গত রবিবার তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল সংলগ্ন এলাকায় সংঘটিত একাধিক দোকান চুরির ঘটনার তদন্তে নেমে বড়সড় সাফল্য পেল তেলিয়ামুড়া থানার পুলিশ।
পুলিশি অভিযানে চুরি যাওয়া চারটি গ্যাস সিলিন্ডার উদ্ধার করার পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত দুইজন অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এই বিষয়ে তেলিয়ামুড়া থানার অফিসার-ইন-চার্জ জয়ন্ত কুমার দে জানান, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তদন্ত শুরু করা হয়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তদের শনাক্ত ও চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করা সম্ভব হয়েছে। তিনি আরও জানান, ধৃতদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শুরু হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*