বলরাম দেবনাথ, সাব্রুম, ০৭ ফেব্রুয়ারী || শনিবার সকাল আনুমানিক ছয়টা নাগাদ লক্ষ্মীপুর এলাকার বিলোনিয়া বড়পাথরী মেইন রোডে দুটি টমটমের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
হঠাৎ ঘটে যাওয়া এই দুর্ঘটনায় মোট পাঁচজন যাত্রী আহত হন। আহতদের মধ্যে একজন গর্ভবতী মহিলাও রয়েছেন।
স্থানীয়দের সহায়তায় আহতদের দ্রুত উদ্ধার করে বড়পাথরী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আহতদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য শান্তিরবাজার হাসপাতালে রেফার করা হয়।
দুর্ঘটনার ফলে কিছু সময়ের জন্য ওই রাস্তায় যান চলাচল ব্যাহত হয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তদন্ত শুরু করা হয়েছে।
