আন্তর্জাতিক নারী দিবসে আগরতলা প্রেস ক্লাবে মহিলা সাংবাদিক সংবর্ধনা

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ মার্চ || আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের উদ্যোগে আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত হয় তৃতীয় মহিলা সাংবাদিক সংবর্ধনা অনুষ্ঠান। এদিন সাংবাদিকতা পেশায় গুরুত্বপূর্ণ অবদান রাখা মহিলা সাংবাদিকদের সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানে বক্তারা নারী সাংবাদিকদের সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন এবং তাদের সাহসিকতা ও নিষ্ঠার প্রশংসা করেন।
এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় বলেন, রবিবার আগরতলা প্রেস ক্লাবে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত মহিলা সাংবাদিক সম্মাননা ২০২৬ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে তিনি আনন্দিত। তিনি বলেন, সমাজের প্রতি দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে সত্য ও ন্যায়ের পথে নিরলসভাবে কাজ করে চলা সকল নারী সাংবাদিকদের প্রতি তাঁর আন্তরিক শ্রদ্ধা ও শুভেচ্ছা রইল।
তিনি আরও বলেন, নারী সাংবাদিকদের নিষ্ঠা, সাহস ও পেশাদারিত্ব আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং সমাজকে আরও সচেতন ও শক্তিশালী করে তুলবে। অনুষ্ঠানে সম্মাননা প্রাপ্ত মহিলা সাংবাদিকদের অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করা হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*