মাতাবাড়ি মন্দিরে পূজা দিলেন উপরাষ্ট্রপতি সি.পি. রাধাকৃষ্ণণ

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ মার্চ || দুই দিনের রাজ্য সফরে এসে রবিবার সকালে ত্রিপুরার অন্যতম শ্রেষ্ঠ তীর্থস্থান মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির-এ পূজার্চনা করলেন ভারতের উপরাষ্ট্রপতি সি. পি. রাধাকৃষ্ণণ। তিনি উদয়পুরের মাতাবাড়ি মন্দিরে উপস্থিত হয়ে দেবী ত্রিপুরাসুন্দরীর দর্শন করেন এবং বিশেষ পূজায় অংশ নেন।
মন্দির প্রাঙ্গণে পৌঁছালে উপরাষ্ট্রপতিকে উষ্ণ অভ্যর্থনা জানান রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিত সিংহ রায়। এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু সহ প্রশাসনের একাধিক উচ্চপদস্থ আধিকারিক।
পূজার সময় মন্দিরের পুরোহিত ও কর্তৃপক্ষ বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে বিশেষ পূজার আয়োজন করেন। পূজা সম্পন্ন করার পর উপরাষ্ট্রপতি মন্দির প্রাঙ্গণে কিছুক্ষণ সময় অতিবাহিত করেন এবং রাজ্যের শান্তি, সমৃদ্ধি ও সর্বাঙ্গীণ উন্নতির জন্য প্রার্থনা করেন।
উপরাষ্ট্রপতির সফরকে ঘিরে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির ও সংলগ্ন এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে বিস্তৃত নিরাপত্তা বলয় গড়ে তোলা হয় যাতে তাঁর সফর নির্বিঘ্নে সম্পন্ন হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*