ডিজিপি’র অস্বাভাবিক মৃত্যুর তদন্তে হাইকোর্টের তত্ত্বাবধান দাবি, সিপিআইএমের মিছিল ও সভা

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই || রাজ্য পুলিশের মহা নির্দেশকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের প্রধান বিচারপতির তত্ত্বাবধানে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের দাবিতে রবিবার সিপিআইএমের উদ্যোগে আগরতলায় মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিক্রমা করে এক প্রতিবাদ সভায় পরিণত হয়। সভায় উপস্থিত ছিলেন বিরোধী দলের নেতা জীতেন্দ্র চৌধূরীসহ সিপিআইএমের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
সভায় বক্তব্য রাখতে গিয়ে জীতেন্দ্র চৌধূরী বলেন, “বিজেপির সুশাসনে কেউই নিরাপদ নয়। পুলিশ হেডকোয়ার্টার্সের মতো সংবেদনশীল স্থানে রাজ্যের পুলিশের মহা নির্দেশকের অস্বাভাবিক মৃত্যু অত্যন্ত উদ্বেগজনক এবং তা সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে।”
তিনি আরও বলেন, এই ঘটনার নিরপেক্ষ, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য তদন্ত নিশ্চিত করতে হাইকোর্টের চিফ জাস্টিসের তত্ত্বাবধানে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা অত্যন্ত জরুরি। সিপিআইএম নেতারা দাবি করেন, ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
প্রতিবাদ সভায় দলের পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে দ্রুত তদন্ত প্রক্রিয়া শুরু করে জনসমক্ষে রিপোর্ট প্রকাশের দাবিও জানানো হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*