কোচি, ০৮ অক্টোবর ।। কোণঠাসা অবস্থা থেকে একেবারে ম্যাচ জয়! কোচিতে প্রথম একদিনের ম্যাচ হেসেখেলে পকেটে পুরে ফেলল ওয়েস্ট ইন্ডিজ।ভারতকে তারা হারাল ১২৪ রানে।পাঁচটি একদিনের ম্যাচের সিরিজে তারা ১-০য় এগিয়ে গেল।দারুণ ব্যাট করলেন মার্লন স্য়ামুয়েলস।তাঁর অপরাজিত ১২৬ রানে ভর করে প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ তোলে ৬ উইকেটে ৩২১ রান।স্য়ামুয়েলসকে যোগ্য সঙ্গত দেন দীনেশ রামদিন।তিনি করেন ৬১ রান।জবাবে মাত্র ৪১ ওভারে ভারতের ইনিংস খতম হয় ১৯৭ রানে।শিখর ধাওয়ান সর্বোচ্চ ৬৮ রান করেছেন।বোলিংয়েও দাগ কেটেছেন স্য়ামুয়েলস। ১০ রানে পেয়েছেন ২টি উইকেট।ভারতের তরফে বোলিংয়ে খানিকটা উজ্জ্বল ছিলেন মহম্মদ সামি।তিনি ৬৫ রানের বিনিময়ে পেয়েছেন ৪টি উইকেট।
প্রথম একদিনের ম্যাচের আগে জোর বিতর্ক ছড়িয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজ দলের অন্দরে৷ সিরিজের প্রথম ম্যাচ খেলতে গররাজি ছিল ওয়েস্ট ইন্ডিজ৷ বোর্ডের সঙ্গে আর্থিক সমস্যার জন্য দলের অধিকাংশ ক্রিকেটারই বিদ্রোহ ঘোষণা করেন৷ তাঁদের অভিযোগের তির ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড ও ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ার্স অ্যাসোশিয়েসনের সভাপতি ওয়েভেল হাইন্ডসের বিরুদ্ধে৷ সিরিজ শুরুর আগে হাইন্ডসের সঙ্গে চুক্তি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের৷ ক্রিকেটারদের স্বার্থেই এই চুক্তি৷ অথচ ব্র্যাভো,স্যামুয়েলসদের অন্ধকারে রেখেই করা হয় এই চুক্তি৷গেইল,নারিনের অনুপস্থিতিতে ক্যারিবিয়ান শিবিরে শুরু থেকেই সমস্যার কালো মেঘ৷ বিসিসিআইয়ের পক্ষ থেকে জানানো হয় ,তাঁরা ওয়েস্ট ইন্ডিজ দলের অন্তবর্তী বিষয়ে মন্তব্য করতে নারাজ৷ যদিও শেষ পর্যন্ত ক্যারিবিয়ানরা মাঠে নামেন এবং শেষ হাসিটা হাসেন তাঁরাই।
সৌজন্যে এবিপি নিউজ।
