এজিএমসি ও জিবিপি হাসপাতালে সুপার স্পেশালিটি ব্লক, আইসিইউ ও CSSD-র উদ্বোধন, স্বাস্থ্য পরিকাঠামো আরও শক্তিশালী করার লক্ষ্যে নতুন সংযোজন, উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর || রাজ্যের প্রতিটি নাগরিকের জন্য উন্নত ও মানসম্পন্ন চিকিৎসা পরিষেবা নিশ্চিত করার পাশাপাশি স্বাস্থ্য পরিকাঠামোর ধারাবাহিক সম্প্রসারণ ও আধুনিকীকরণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সেই লক্ষ্যেই সোমবার আগরতলার এজিএমসি ও জিবিপি হাসপাতালে নবনির্মিত সুপার স্পেশালিটি ব্লক, আইসিইউ এবং সেন্ট্রাল স্টেরাইল সার্ভিসেস ডিপার্টমেন্ট (CSSD)-এর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
নতুন এই পরিষেবাগুলি চালু হওয়ার ফলে রাজ্যের অন্যতম প্রধান এই হাসপাতালের চিকিৎসা ও স্বাস্থ্য পরিকাঠামো আরও শক্তিশালী হলো। বিশেষ করে সংকটাপন্ন ও গুরুতর অসুস্থ রোগীদের চিকিৎসায় হাসপাতালের সক্ষমতা আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, আধুনিক স্বাস্থ্য পরিষেবার সুযোগ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। নবনির্মিত আধুনিক পরিষেবাগুলির মাধ্যমে সংকটাপন্ন রোগীদের চিকিৎসা সক্ষমতা বাড়ানোর পাশাপাশি সংক্রমণ নিয়ন্ত্রণ এবং চিকিৎসা সরঞ্জাম জীবাণুমুক্তকরণ ব্যবস্থাও আরও উন্নত হবে।
তিনি আরও বলেন, স্বাস্থ্য ক্ষেত্রে পরিকাঠামোগত উন্নয়নের এই ধারাবাহিকতা আগামী দিনেও অব্যাহত থাকবে। নতুন এই পরিষেবাগুলি রাজ্যের মানুষের জন্য উন্নত, আধুনিক ও মানসম্পন্ন চিকিৎসা পরিষেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*