নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ আগষ্ট ।। শনিবার রাজ্য ছেড়ে দিল্লীর উদ্দেশ্যে রওনা দিলেন অলিম্পিয়ান দীপা কর্মকার ও তার কোচ বিশ্বশ্বর নন্দী। রবিবার হায়াদ্রাবাদে এক অনুষ্ঠানে যোগ দেবে দীপা। রিও অলিম্পিকে অসাধারন সাফল্যের জন্য ২৮ আগষ্ট রাজ্যের সোনার মেয়ে তথা অলিম্পিয়া দীপাকে BMW গাড়ী উপহার দিচ্ছেন সচিন তেন্ডুলকার। পাশাপাশি পি ভি সিন্ধু, সাক্ষী মালিক এবং কোচ গোপীচাঁদকেও BMW গাড়ী উপহার দিচ্ছেন সচিন। ২৯ আগষ্ট জাতীয় ক্রীড়া দিবসে রাষ্ট্রপতি ভবনে ক্রীড়া সন্মান প্রদান অনুষ্ঠান হবে। সেখানেই রাষ্ট্রপতি প্রনব মুখার্জির হাত থেকে রাজীব গান্ধী খেলরত্ন সন্মান পাচ্ছেন দীপা এবং দ্রোণাচার্য সন্মান পাচ্ছেন কোচ বিশ্বশ্বর নন্দী। পাশাপাশি ঐদিনই পি ভি সিন্ধু, সাক্ষী মালিক জিতু রাই খেলরত্ন সন্মান নেবেন রাষ্ট্রপতির হাত থেকে।
