নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০৮ ফেব্রুয়ারী ৷৷ অল ত্রিপুরা ইন্ডিজেনাস রিজিওন্যাল পার্টিস ফোরাম (ATIRPF)-র ডাকে বুধবার রাজ্যের পাহাড় জুড়ে ১২ ঘন্টার বনধ পালিত হয়। ভারতীয় নাগরিকত্ব আইন সংশোধনের বিরুদ্ধে রাজ্যের স্বশাসিত জেলা পরিষদ (এডিসি) এলাকায় বনধ সার্থক করতে ATIRPF কর্মীদের পিকেটিং করতে দেখা যায়। বুধবার রাজ্যের পাহাড় জুড়ে ১২ ঘন্টার বনধকে কেন্দ্র করে পাহাড় থেকে সমতলেও রাজনৈতিক উত্তেজনা ছিল তুঙ্গে। ATIRPF-র ডাকা এডিসি এলাকা বনধের জন্য বুধবার বাতিল হল ৫ জোড়া ট্রেন চলাচল। ফলে যাত্রী দুর্ভোগ দেখা দেয়। বনধকে কেন্দ্র করে এডিসি এলাকায় প্রশাসনের তরফে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা গ্রহন করা হয়েছিল।পাহাড় জুড়ে ১২ ঘন্টার বনধ পালিত
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০৮ ফেব্রুয়ারী ৷৷ অল ত্রিপুরা ইন্ডিজেনাস রিজিওন্যাল পার্টিস ফোরাম (ATIRPF)-র ডাকে বুধবার রাজ্যের পাহাড় জুড়ে ১২ ঘন্টার বনধ পালিত হয়। ভারতীয় নাগরিকত্ব আইন সংশোধনের বিরুদ্ধে রাজ্যের স্বশাসিত জেলা পরিষদ (এডিসি) এলাকায় বনধ সার্থক করতে ATIRPF কর্মীদের পিকেটিং করতে দেখা যায়। বুধবার রাজ্যের পাহাড় জুড়ে ১২ ঘন্টার বনধকে কেন্দ্র করে পাহাড় থেকে সমতলেও রাজনৈতিক উত্তেজনা ছিল তুঙ্গে। ATIRPF-র ডাকা এডিসি এলাকা বনধের জন্য বুধবার বাতিল হল ৫ জোড়া ট্রেন চলাচল। ফলে যাত্রী দুর্ভোগ দেখা দেয়। বনধকে কেন্দ্র করে এডিসি এলাকায় প্রশাসনের তরফে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা গ্রহন করা হয়েছিল।