দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ০৯ ফেব্রুয়ারী ৷৷ ২০১৭ সালের নভেম্বরে উড়ালপুলের কাজ সম্পূর্ণ হওয়ার নির্দিষ্ট সময়সীমা। নির্ধারিত সময়কে সামনে রেখে উড়ালপুল নির্মাণের কাজ সময় যত এগুচ্ছে দ্রুত হচ্ছে কাজের ব্যস্ততা। দীর্ঘ ২.৬ কিলোমিটার উড়ালপুলের পিলারের মাথায় ইতিমধ্যেই গাডার লাগানো হয়েছে। দিনে রাতে উড়ালপুল নির্মাণের কাজে যুক্ত শ্রমিকরা ব্যস্ততার প্রহর অতিক্রম করছেন। বিশাল আকারের রডের স্ট্রাকচার বসানোর কাজ শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। বৃহস্পতিবার, ‘নিউজ আপডেট অব ত্রিপুরা ডট কম’-র প্রতিনিধি উড়ালপুলের কাজের গতি প্রকৃতির খোঁজ খবর নিতে গেলে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পার্থ দাস বলেছেন, ২১০ মিটার কংক্রিট ঢালাই সম্পন্ন হয়েছে। উল্লেখ্য, বড়দোয়ালী থেকে উড়ালপুলে কংক্রিট ঢালাইয়ের কাজের সূচনা হয়েছে।
