পথ দূর্ঘটনার জেরে রাস্তা অবরোধ

accident accident.jpg1গোপাল সিং, খোয়াই, ১০ ফেব্রুয়ারী ৷৷ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টা। যান দূর্ঘটনা ঘটল গৌরাঙ্গটিলা এলাকায় খোয়াই-কল্যানপুর সড়কে। এই দূর্ঘটনার জেরে ঘন্টাখানেক রাস্তা অবরোধ করেন ক্ষুব্ধ জনতা। এদিন বেলা ১২টা নাগাদ খোয়াইয়ের দিক থেকে আসা TR06-1211 নম্বরের বাসের ধাক্কায় TR06-7670 নম্বরের বাইকের চালক গুরুতর জখম হন। বাইক চালকের নাম তপন সরকার। বাড়ী কল্যানপুর থানাধীন ঘিলাতলী এলাকায়। আহত অবস্থায় তপন সরকারকে প্রথমে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসার পর তাকে জিবি স্থানান্তরিত করা হয়। প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় এলাকাবাসীর অভিযোগের নিশানায় উঠে আসে রাস্তার বেহাল অবস্থার করুন চিত্র। আর একারনেই যান দূর্ঘটনা উত্তোরত্তোর বৃদ্ধি পাচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেন আম জনতা। এদিকে দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিশাল পুলিশ বাহিনী। যদিও উক্ত দূর্ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘক্ষন চলে পথ অবরোধ।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*