৫ দিনের কর্মবিরতি রেগার কর্মচারিদের

regaবিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০২ জুন ৷৷ ফের রাজ্য সরকারের বঞ্চনার স্বিকার হয়ে শুক্রবার পর্যন্ত ৫দিন কর্মবিরতি করছে রেগার কর্মচারিরা। শান্তির বাজার মহকুমার বগফা ব্লকের মোট ৫৫ জন রেগার জির আর এস থেকে শুরু করে রেগার সকল অংশের কর্মচারিরা কর্মবিরতি করছেন। তাদের বিভিন্ন দাবিদাবা নিয়ে এই কর্মবিরতি চরছেন। রাজ্য সরকার চাইছে তাদেরকে বাদ দিয়ে এই রেগার কাজকে এগিয়ে নিয়েযেতে এই রকমহলে এই রেগার কর্মচারিরা তাদের পরিবারের লোকজনদের নিয়ে পথে বসতে হবে এই নিরে তাদের মনে একপ্রকার ভয় বিরাজমান করছে। বগাফা ব্লকের রেগার কর্মচারিরা তাদের দাবি সনদ ও তাদের দুখের কথা রাজ্যসরকারের কাছে পৌঁছে দেবার জন্য সংবাদ মাধ্যমের দারস্ত হন। তারা এও জানান রাজ্যসরকার যতদিন তাদের দাবি মেনেনেবেনা ততদিন তারা কর্মবিরতি করবে। এখন দেখার বিষয় এই সংবাদ প্রকাশের পর এই কর্মচারিদের জন্য কি প্রকার পদক্ষেপ গ্রহন করেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*