ইদুজ্জোহা শুধু আনন্দের ঈদ নয়, ত্যাগ ও উৎসর্গের ঈদ

eid.jpg1আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ সেপ্টেম্বর ৷৷ ঈদ-উল-আজহা শুধু আনন্দের ঈদ নয়। এ ঈদ অত্মোপলদ্ধির ঈদ, ত্যাগ ও উৎসর্গের ঈদ। তাইতো এ ঈদকে ‘ঈদ-উল-আজহা বা কুরবানির ঈদ বলা হয়।
কুরবানি মানে উৎসর্গ করা, রক্ত প্রবাহিত করা, জবেহ করা, আত্মত্যাগ, অপরের জন্য ত্যাগ ও কষ্ট স্বীকার করা। ইসলামের পরিভাষায়, আল্লাহ তাআলাকে নিজের জীবন ও ধন-সম্পদের প্রকৃত মালিক স্বীকার করে সেই মহান মালিকের ইচ্ছানুযায়ী তাঁরই সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে এগুলোকে তাঁরই পথে ব্যয় করার নিদর্শন স্বরূপ নির্দিষ্ট পন্থায়, নির্দিষ্ট দিন (১০ জিলহজ) পশু জবেহ করার নামই হচ্ছে কুরবানি। সামর্থ্যবান মুসলমানের জন্য কুরবানি করা আবশ্যক। কুরবানি হচ্ছে মহান আল্লাহ তাআলার নির্দেশ এবং রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দায়েমি আমল। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাদানি জীবনের প্রত্যেক বছরই তিনি কুরবানি করেছেন। পাশাপাশি সাহাবাদেরকেও কুরবানির নির্দেশ দিয়েছেন। পবিত্র ইদুজ্জোহার দিনে ধর্মপ্রাণ মুসলমানেরা ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে কোরবানি দেন। প্রায় চার হাজার বছর আগে ঈশ্বরের সন্তুষ্টির জন্য হজরত ইব্রাহিম নিজের ছেলেকেই কোরবানি দিতে উদ্যোগী হয়েছিলেন। এরপর পরিবর্তে দুম্বা কোরবানি হয়। সেই থেকেই এই পবিত্র দিনে পশু কোরবানির প্রচলন হয়।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*