আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ ডিসেম্বর ৷৷ ফের খুন হল এক বিজেপি কর্মকর্তা। ঘটনা কৈলাশহরের চন্ডীপুরে। বুধবার ভোরবেলা কৈলাশহর কেন্দ্রীয় বিদ্যালয়ের সামনে টুলু শুক্লবৈদ্য (৩৪) নামে এক ব্যাক্তির মৃতদেহ পাওয়া যায়। জানা যায়, মৃত টুলু শুক্লবৈদ্য পেশায় একজন অটোচালক। মৃত টুলু শুক্লবৈদ্য চন্ডীপুর মন্ডলের বিজেপি কার্যকর্তা ছিলেন বলে বিজেপি’র তরফে জানানো হয়। বিজেপি’র তরফে অভিযোগ করা হয়, টুলু শুক্লবৈদ্য রাজনৈতিক সন্ত্রাসের বলি হয়েছেন। কে বা কাহারা তাকে নৃশংসভাবে হত্যা করেছে। শহীদ টুলু শুক্লবৈদ্যের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি রাজ্য বিজেপির তরফ থেকে এই ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানানো হয়েছে।ফের খুন বিজেপি কর্মকর্তা
আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ ডিসেম্বর ৷৷ ফের খুন হল এক বিজেপি কর্মকর্তা। ঘটনা কৈলাশহরের চন্ডীপুরে। বুধবার ভোরবেলা কৈলাশহর কেন্দ্রীয় বিদ্যালয়ের সামনে টুলু শুক্লবৈদ্য (৩৪) নামে এক ব্যাক্তির মৃতদেহ পাওয়া যায়। জানা যায়, মৃত টুলু শুক্লবৈদ্য পেশায় একজন অটোচালক। মৃত টুলু শুক্লবৈদ্য চন্ডীপুর মন্ডলের বিজেপি কার্যকর্তা ছিলেন বলে বিজেপি’র তরফে জানানো হয়। বিজেপি’র তরফে অভিযোগ করা হয়, টুলু শুক্লবৈদ্য রাজনৈতিক সন্ত্রাসের বলি হয়েছেন। কে বা কাহারা তাকে নৃশংসভাবে হত্যা করেছে। শহীদ টুলু শুক্লবৈদ্যের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি রাজ্য বিজেপির তরফ থেকে এই ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানানো হয়েছে।