গোপাল সিং, খোয়াই, ২৭ ডিসেম্বর ৷৷ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রচুর সংখ্যক বিলেতি মদ আটক করল পুলিশ। বুধবার দুপুরে খোয়াই অফিস টিলা চৌমুহনীতে খোয়াই জেলার ডি এস পি রণধীর দেববর্মার নেতৃত্বে টি আর ০৬ এ ০৪৪৭ নম্বরের একটি অল্টো গাড়িতে তল্লাশি চালিয়ে ১০০ বোতল বিলেতি মদ সহ প্রচুর নেশা সামগ্রী আটক করেছেন। পুলিশ গাড়ির চালক শিপন সাঁওতালকে আটক করেছে। এই অভিযানে ডি এস পি ছাড়াও উপস্থিত ছিলেন খোয়াই মহকুমা পুলিশ আধিকারিক অনির্বাণ দাস, খোয়াই থানার ও সি সুমন কাজি প্রমুখ।প্রচুর নেশা সামগ্রী সহ আটক গাড়ি চালক
গোপাল সিং, খোয়াই, ২৭ ডিসেম্বর ৷৷ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রচুর সংখ্যক বিলেতি মদ আটক করল পুলিশ। বুধবার দুপুরে খোয়াই অফিস টিলা চৌমুহনীতে খোয়াই জেলার ডি এস পি রণধীর দেববর্মার নেতৃত্বে টি আর ০৬ এ ০৪৪৭ নম্বরের একটি অল্টো গাড়িতে তল্লাশি চালিয়ে ১০০ বোতল বিলেতি মদ সহ প্রচুর নেশা সামগ্রী আটক করেছেন। পুলিশ গাড়ির চালক শিপন সাঁওতালকে আটক করেছে। এই অভিযানে ডি এস পি ছাড়াও উপস্থিত ছিলেন খোয়াই মহকুমা পুলিশ আধিকারিক অনির্বাণ দাস, খোয়াই থানার ও সি সুমন কাজি প্রমুখ।