আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ জানুয়ারী ৷৷ আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী লড়াইয়ে মাঠে নেমে পড়েছে শাসকদল থেকে শুরু করে বিরোধীদলগুলো। রাজ্যে এই বিধানসভা নির্বাচনকে সুষ্ঠু ও অবাধ ভাবে সম্পন্ন করার পাশাপাশি গোটা নির্বাচন প্রক্রিয়ায় নিরাপত্তা সুনিশ্চিত করতে রাজ্যে ইতিমধ্যেই পৌঁছে গেছে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী। শনিবার সকালে আগরতলা রেল স্টেশনে ২৫ কোম্পানীর কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর জওয়ান এসে পৌঁছান। ইতিমধ্যেই রাজ্যের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর জওয়ানদের মোতায়েন শুরু হয়ে গেছে। এখনো পর্যন্ত রাজ্যে ২৩০ কোম্পানী আধা সেনা জওয়ান এসে পৌঁছেছেন বলে জানা গেছে।রাজ্যে এসে পৌঁছুল ২৫ কোম্পানীর কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর জওয়ান
আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ জানুয়ারী ৷৷ আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী লড়াইয়ে মাঠে নেমে পড়েছে শাসকদল থেকে শুরু করে বিরোধীদলগুলো। রাজ্যে এই বিধানসভা নির্বাচনকে সুষ্ঠু ও অবাধ ভাবে সম্পন্ন করার পাশাপাশি গোটা নির্বাচন প্রক্রিয়ায় নিরাপত্তা সুনিশ্চিত করতে রাজ্যে ইতিমধ্যেই পৌঁছে গেছে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী। শনিবার সকালে আগরতলা রেল স্টেশনে ২৫ কোম্পানীর কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর জওয়ান এসে পৌঁছান। ইতিমধ্যেই রাজ্যের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর জওয়ানদের মোতায়েন শুরু হয়ে গেছে। এখনো পর্যন্ত রাজ্যে ২৩০ কোম্পানী আধা সেনা জওয়ান এসে পৌঁছেছেন বলে জানা গেছে।