আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ জানুয়ারি ৷৷ চা বাগান শ্রমিকদের নিয়ে চা বাগান প্রকোষ্ঠ নামে নতুন একটি সংগঠন গঠন করল ভারতীয় জনতা পার্টি। সোমবার বিজেপি ত্রিপুরার প্রদেশ কেন্দ্রীয় কার্যালয়ে রাজ্যের ৫২ টি চা বাগানের শ্রমিকদের নিয়ে গঠিত হল ভারতীয় জনতা পার্টি চা বাগান প্রকোষ্ঠ। এদিন ৫০০ জন প্রতিনিধি অংশ গ্রহন করেন এই সন্মেলনে। চা বাগান প্রকোষ্ঠের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি’র রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব এবং বিজেপি রাজ্য প্রভারী সুনীল দেওধর প্রমুখ। এদিন এই সন্মেলন থেকে শ্রমিকরা দাবি করেন শিঘ্রই এই সংগঠনের প্রসার হবে।চা বাগান শ্রমিকদের নিয়ে চা বাগান প্রকোষ্ঠের উদ্বোধন
আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ জানুয়ারি ৷৷ চা বাগান শ্রমিকদের নিয়ে চা বাগান প্রকোষ্ঠ নামে নতুন একটি সংগঠন গঠন করল ভারতীয় জনতা পার্টি। সোমবার বিজেপি ত্রিপুরার প্রদেশ কেন্দ্রীয় কার্যালয়ে রাজ্যের ৫২ টি চা বাগানের শ্রমিকদের নিয়ে গঠিত হল ভারতীয় জনতা পার্টি চা বাগান প্রকোষ্ঠ। এদিন ৫০০ জন প্রতিনিধি অংশ গ্রহন করেন এই সন্মেলনে। চা বাগান প্রকোষ্ঠের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি’র রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব এবং বিজেপি রাজ্য প্রভারী সুনীল দেওধর প্রমুখ। এদিন এই সন্মেলন থেকে শ্রমিকরা দাবি করেন শিঘ্রই এই সংগঠনের প্রসার হবে।