আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ জানুয়ারি ৷৷ নয়া উদ্যোগে আরক্ষা প্রশাসন। রাজধানী আগরতলা সহ শহর সংলগ্ন এলাকায় থানা এবং পুলিশ ফাঁড়িগুলিতে পুলিশের কাজকর্মে গতি বাড়াতে এবার দেওয়া হচ্ছে বেশ কিছু নতুন জিপসি গাড়ি। আরক্ষা প্রশাসন সূত্রে খবর, পূর্ব থানায় ২টি, পশ্চিম থানায় ২টি, এয়ারপোর্ট থানায় ১টি, এনসিসি থানায় ১টি, এ ডি নগর থানায় ১টি এবং কিছু গুরুত্বপূর্ণ ফাঁড়িগুলিতে ১টি করে নতুন জিপসি গাড়ি দেওয়া হবে। প্রায় ৮ থেকে ১০টি গাড়ি দেওয়া হতে পারে বলে খবর। জানা যায়, পরবর্তী সময়ে ধাপে ধাপে রাজ্যের সব থানাতেই নতুন গাড়ি দেওয়া হবে। আনুষ্ঠানিকভাবে দু’একদিনের মধ্যে গাড়িগুলি সংশ্লিষ্ট থানা এবং পুলিশ ফাঁড়ি কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হবে বলে আরক্ষা দপ্তরের সূত্রে খবর।পুলিশের কাজকর্মে গতি বাড়াতে দেওয়া হচ্ছে নতুন গাড়ি
আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ জানুয়ারি ৷৷ নয়া উদ্যোগে আরক্ষা প্রশাসন। রাজধানী আগরতলা সহ শহর সংলগ্ন এলাকায় থানা এবং পুলিশ ফাঁড়িগুলিতে পুলিশের কাজকর্মে গতি বাড়াতে এবার দেওয়া হচ্ছে বেশ কিছু নতুন জিপসি গাড়ি। আরক্ষা প্রশাসন সূত্রে খবর, পূর্ব থানায় ২টি, পশ্চিম থানায় ২টি, এয়ারপোর্ট থানায় ১টি, এনসিসি থানায় ১টি, এ ডি নগর থানায় ১টি এবং কিছু গুরুত্বপূর্ণ ফাঁড়িগুলিতে ১টি করে নতুন জিপসি গাড়ি দেওয়া হবে। প্রায় ৮ থেকে ১০টি গাড়ি দেওয়া হতে পারে বলে খবর। জানা যায়, পরবর্তী সময়ে ধাপে ধাপে রাজ্যের সব থানাতেই নতুন গাড়ি দেওয়া হবে। আনুষ্ঠানিকভাবে দু’একদিনের মধ্যে গাড়িগুলি সংশ্লিষ্ট থানা এবং পুলিশ ফাঁড়ি কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হবে বলে আরক্ষা দপ্তরের সূত্রে খবর।