আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ জানুয়ারি ৷৷ তালিবানি কায়দায় দিনদুপুরে গাছে বেঁধে অমানবিকভাবে মারধোর করা হলো স্বামী পরিত্যক্তা জনৈক এক মহিলাকে। শুধুমাত্র চরিত্রহীনা আখ্যা দিয়ে এই ঘটনা সংঘটিত করেছে একদল মহিলা। চাঞ্চল্যকর এই ঘটনার জেরে চাপের মুখে স্বতঃপ্রনোদিত মামলা নিল সোনামুড়া থানার পুলিশ। জানা যায়, রবিবার প্রকাশ্য দিবালোকে সোনামুড়া হাসপাতাল সংলগ্ন বাইপাস এলাকায় চরিত্রহীনা আখ্যা দিয়ে তাকে গাছের সাথে বেঁধে বেদম লাঠিপেটা করা হয়। ঘটনাস্থলে উপস্থিত একদল জনতা তাড়িয়ে তাড়িয়ে নপুংসকের মতো সেই দৃশ্য উপভোগ করে। সাথে মোবাইলে ক্যামেরা বন্দিও করে। পরবর্তী সময়ে ঘটনার খবর পেয়ে হাজির হয় সোনামুড়া থানার পুলিশ।গাছের সাথে বেঁধে বেদম লাঠিপেটা এক মহিলাকে
আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ জানুয়ারি ৷৷ তালিবানি কায়দায় দিনদুপুরে গাছে বেঁধে অমানবিকভাবে মারধোর করা হলো স্বামী পরিত্যক্তা জনৈক এক মহিলাকে। শুধুমাত্র চরিত্রহীনা আখ্যা দিয়ে এই ঘটনা সংঘটিত করেছে একদল মহিলা। চাঞ্চল্যকর এই ঘটনার জেরে চাপের মুখে স্বতঃপ্রনোদিত মামলা নিল সোনামুড়া থানার পুলিশ। জানা যায়, রবিবার প্রকাশ্য দিবালোকে সোনামুড়া হাসপাতাল সংলগ্ন বাইপাস এলাকায় চরিত্রহীনা আখ্যা দিয়ে তাকে গাছের সাথে বেঁধে বেদম লাঠিপেটা করা হয়। ঘটনাস্থলে উপস্থিত একদল জনতা তাড়িয়ে তাড়িয়ে নপুংসকের মতো সেই দৃশ্য উপভোগ করে। সাথে মোবাইলে ক্যামেরা বন্দিও করে। পরবর্তী সময়ে ঘটনার খবর পেয়ে হাজির হয় সোনামুড়া থানার পুলিশ।