রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ ধ্যানকরের অস্বাভাবিক মৃত্যুর তদন্ত হাইকোর্টের কর্মরত বিচারপতিকে দিয়ে করার দাবি, রাজ্যপালের সাথে সাক্ষাৎ বিরোধী দলনেতার

গোপল সিং, খোয়াই, ২৭ জুলাই || ত্রিপুরা রাজ্যের তৎকালীন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধ্যানকরের অস্বাভাবিক মৃত্যুর নিরপেক্ষ ও উচ্চপর্যায়ের তদন্তের দাবিতে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর নেতৃত্বে সিপিআই(এম) পরিষদীয় দল রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর সঙ্গে সাক্ষাৎ করে একটি স্মারকলিপি জমা দিয়েছে। গত ২০শে জুলাই পুলিশ সদর দপ্তরে তাঁর রহস্যজনক মৃত্যুর পর গঠিত বিশেষ তদন্তকারী দলের (সিটের) কার্যকারিতা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে এই বিচারবিভাগীয় তদন্তের দাবি জানানো হয়। সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদানের মূল বিষয়গুলোর মধ্যে রাজ্য সরকারের গঠিত বিশেষ তদন্তকারী দল (SIT)-এর তদন্ত নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করা হয়েছে এবং ত্রিপুরা হাইকোর্টের বর্তমান বিচারপতির সরাসরি তত্ত্বাবধানে ঘটনার বিচারবিভাগীয় তদন্তের দাবি জানানো হয়েছে। একই সাথে ঘটনাটির স্বচ্ছতা ও জনআস্থা ফিরিয়ে আনতে দ্রুত স্বাধীন তদন্তের দাবি তুলে এই স্মারকলিপি জমা দেওয়া হয় বলে জানা গেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*