বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৪ ফেব্রুয়ারী ৷৷ আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পর পর দুইবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ৮ ফেব্রুয়ারী এবং ১৫ ফেব্রুয়ারী রাজ্যে আসছেন তিনি। ৮ ফেব্রুয়ারী প্রথম পর্বে রাজ্যে এসে রাজ্যের দুটি স্থানে সভা করবেন তিনি। একটি শান্তিরবাজার এবং অপরটি কৈলাশহর। প্রধানমন্ত্রীর সভাকে ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গেছে রাজ্যে। শনিবার বিকেলে এন এস জি-র এক বিশেষ প্রতিনিধি দল দক্ষিন ত্রিপুরার সমস্ত লাইন ডিপার্টমেন্টের আধিকারিকদের নিয়ে প্রধানমন্ত্রীর সভাস্থল পরিদর্শন করেন। পাসাপাশি প্রধানমন্ত্রীর এবং দেহরক্ষীদের জন্য হেলিপ্যাডের স্থান নির্ণয় করা হয়। এদিন এক সাথে ৩টি হেলিকপ্টার অবতরণ করবে বলে জানা গেছে।প্রধানমন্ত্রীর সফর ঘিরে এন এস জি-র প্রতিনিধি দল শান্তিরবাজারে
বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৪ ফেব্রুয়ারী ৷৷ আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পর পর দুইবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ৮ ফেব্রুয়ারী এবং ১৫ ফেব্রুয়ারী রাজ্যে আসছেন তিনি। ৮ ফেব্রুয়ারী প্রথম পর্বে রাজ্যে এসে রাজ্যের দুটি স্থানে সভা করবেন তিনি। একটি শান্তিরবাজার এবং অপরটি কৈলাশহর। প্রধানমন্ত্রীর সভাকে ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গেছে রাজ্যে। শনিবার বিকেলে এন এস জি-র এক বিশেষ প্রতিনিধি দল দক্ষিন ত্রিপুরার সমস্ত লাইন ডিপার্টমেন্টের আধিকারিকদের নিয়ে প্রধানমন্ত্রীর সভাস্থল পরিদর্শন করেন। পাসাপাশি প্রধানমন্ত্রীর এবং দেহরক্ষীদের জন্য হেলিপ্যাডের স্থান নির্ণয় করা হয়। এদিন এক সাথে ৩টি হেলিকপ্টার অবতরণ করবে বলে জানা গেছে।