চড়িলাম বিধানসভা কেন্দ্রের সি পি আই (এম) প্রার্থী পলাশ দেববর্মা, উপনির্বাচন ১২ মার্চ

cpmআপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ ফেব্রুয়ারী ৷৷ ২০১৮ ত্রিপুরা বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় বিধানসভা আসন ৬০টির মধ্যে ১৮ ফেব্রুয়ারী (রবিবার) ভোট হচ্ছে ৫৯টি কেন্দ্রে। ১৯-চড়িলাম (এস টি) বিধানসভা কেন্দ্রের সি পি আই (এম) প্রার্থীর মৃত্যুর জেরে ওই কেন্দ্রে ভোট হয়নি। এই কেন্দ্রে আগামী ১২ মার্চ উপনির্বাচন হবে। রাজ্যের ৩,২১৪টি ভোট কেন্দ্রের মধ্যে ১৮ ফেব্রুয়ারী ভোট হচ্ছে ৩,১৭৪টি কেন্দ্রে। ১৯-চড়িলাম বিধানসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সি পি আই (এম) প্রার্থী করা হয়েছে পলাশ দেববর্মাকে। তিনি বিশ্রামগঞ্জ থানাধীন পুস্করবাড়ি গ্রামের প্রয়াত অনুকুল দেববর্মার পুত্র। সোমবার সি পি আই (এম) রাজ্য কমিটি থেকে এক বিজ্ঞপ্তিতে এই সংবাদ জানিয়েছে।
প্রসঙ্গত, ১৯-চড়িলাম (এস টি) বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী যীষ্ণু দেববর্মা এবং কংগ্রেস প্রার্থী অর্জুন দেববর্মা।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*