আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ ফেব্রুয়ারী ৷৷ নির্বাচন চলাকালীন আক্রমণের শিকার হলেন বামফ্রন্ট প্রার্থী। রোববার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ৮-টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনিত ফরোয়ার্ড ব্লক প্রার্থী বিশ্বনাথ সাহা নিজ বিধানসভা এলাকা পরিদর্শনকালে নিরাপত্তার দায়িত্বে থাকা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা কাটাকাটি হয়। এসময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা তার উপর চড়াও হয়ে লাঠি চালায়। এ ঘটনার পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাকে জি বি হাসপাতালের আই সি ইউ-তে রাখা হয়েছে।আক্রমণের শিকার ফরোয়ার্ড ব্লক প্রার্থী বিশ্বনাথ সাহা
আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ ফেব্রুয়ারী ৷৷ নির্বাচন চলাকালীন আক্রমণের শিকার হলেন বামফ্রন্ট প্রার্থী। রোববার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ৮-টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনিত ফরোয়ার্ড ব্লক প্রার্থী বিশ্বনাথ সাহা নিজ বিধানসভা এলাকা পরিদর্শনকালে নিরাপত্তার দায়িত্বে থাকা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা কাটাকাটি হয়। এসময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা তার উপর চড়াও হয়ে লাঠি চালায়। এ ঘটনার পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাকে জি বি হাসপাতালের আই সি ইউ-তে রাখা হয়েছে।