তারায় তারায় ডেস্ক ৷৷ কফিনবন্দি হয়ে ঘরে ফিরলেন শ্রীদেবী। মুম্বই বিমানবন্দরে হাজির ছিলেন অনিল কপূর, অনিল অম্বানিরা। গ্রিন করিডোরে দেহ নিয়ে যাওয়া হয় লোখন্ডওয়ালার গ্রিন একর্সে। কাল সকাল থেকে চলবে শ্রদ্ধাজ্ঞাপন। বিকেলে ভিলে পার্লে সেবা সমাজে শ্রীদেবীর শেষকৃত্য সম্পন্ন হবে। শ্রীদেবী চেয়েছিলেন দুই মেয়ে জাহ্নবী এবং খুশির বিয়ে নিজের চোখে দেখতে! নিজে হাতে তাদের বিয়ের সাজে সাজাতে। কিন্তু, সেই ইচ্ছা অপূর্ণ রেখেই মাত্র ৫৪ বছর বয়সে চলে গেলেন বলিউড ডিভা।মাত্র চার বছর বয়সে যাঁর অভিনয় জীবনের শুরু, সেই তিনিই হঠাৎ কের আলবিদা জানালেন সিনে জগতকে! বাড়ি থেকে ১ হাজার ৯৩৪ কিলোমিটার দূরে শেষনিঃশ্বাস ত্যাগ করলেন শ্রীদেবী! দীর্ঘ টানাপোড়েনের পর মঙ্গলবার রাতে দেহ এল ভারতে। সোমবারই স্পষ্ট হয়ে গিয়েছিল, শ্রীদেবীর দেহ হাতে পেতে পেতে মঙ্গলবার সন্ধ্যে হয়ে যাবে। দুবাই প্রশাসন সূত্রে এ দিন স্থানীয় সময়, দুপুর সওয়া তিনটে নাগাদ টুইট করে জানানো হয়, সরকারি আইনজীবীর অফিস সিদ্ধান্ত নিয়েছে, পারিপার্শ্বিক সমস্ত দিক খতিয়ে দেখে মঙ্গলবারই শ্রীদেবীর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে।কফিনবন্দি হয়ে ঘরে ফিরলেন ‘শ্রীদেবী’, বুধবার বিকেলে অন্ত্যেষ্টি
তারায় তারায় ডেস্ক ৷৷ কফিনবন্দি হয়ে ঘরে ফিরলেন শ্রীদেবী। মুম্বই বিমানবন্দরে হাজির ছিলেন অনিল কপূর, অনিল অম্বানিরা। গ্রিন করিডোরে দেহ নিয়ে যাওয়া হয় লোখন্ডওয়ালার গ্রিন একর্সে। কাল সকাল থেকে চলবে শ্রদ্ধাজ্ঞাপন। বিকেলে ভিলে পার্লে সেবা সমাজে শ্রীদেবীর শেষকৃত্য সম্পন্ন হবে। শ্রীদেবী চেয়েছিলেন দুই মেয়ে জাহ্নবী এবং খুশির বিয়ে নিজের চোখে দেখতে! নিজে হাতে তাদের বিয়ের সাজে সাজাতে। কিন্তু, সেই ইচ্ছা অপূর্ণ রেখেই মাত্র ৫৪ বছর বয়সে চলে গেলেন বলিউড ডিভা।মাত্র চার বছর বয়সে যাঁর অভিনয় জীবনের শুরু, সেই তিনিই হঠাৎ কের আলবিদা জানালেন সিনে জগতকে! বাড়ি থেকে ১ হাজার ৯৩৪ কিলোমিটার দূরে শেষনিঃশ্বাস ত্যাগ করলেন শ্রীদেবী! দীর্ঘ টানাপোড়েনের পর মঙ্গলবার রাতে দেহ এল ভারতে। সোমবারই স্পষ্ট হয়ে গিয়েছিল, শ্রীদেবীর দেহ হাতে পেতে পেতে মঙ্গলবার সন্ধ্যে হয়ে যাবে। দুবাই প্রশাসন সূত্রে এ দিন স্থানীয় সময়, দুপুর সওয়া তিনটে নাগাদ টুইট করে জানানো হয়, সরকারি আইনজীবীর অফিস সিদ্ধান্ত নিয়েছে, পারিপার্শ্বিক সমস্ত দিক খতিয়ে দেখে মঙ্গলবারই শ্রীদেবীর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে।