আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ ফেব্রুয়ারী ৷৷ ত্রিপুরা হাইকোর্টের বিদায়ী প্রধান বিচারপতি টি ভাইফেইকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে হাইকোর্টের পক্ষ থেকে এই সংবর্ধনা দেওয়া হয়। এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বিচারপতির সহধর্মিণী, ত্রিপুরা হাইকোর্টের অন্যান্য বিচারপতি ও বার কাউন্সিলের সদস্য সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। প্রধান বিচারপতি টি ভাইফেই ২০১৬ সালের ২১ সেপ্টেম্বর ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেন। তার স্থলাভিষিক্ত হচ্ছেন বিচারপতি অজয় রুস্তগী। রাজস্থান হাইকোর্টের সিনিয়র বিচারপতি হিসেবে কর্মরত অজয় ত্রিপুরার প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন আগামী ১ মার্চ, ২০১৮।ত্রিপুরা হাইকোর্টের বিদায়ী প্রধান বিচারপতিকে সংবর্ধনা
আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ ফেব্রুয়ারী ৷৷ ত্রিপুরা হাইকোর্টের বিদায়ী প্রধান বিচারপতি টি ভাইফেইকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে হাইকোর্টের পক্ষ থেকে এই সংবর্ধনা দেওয়া হয়। এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বিচারপতির সহধর্মিণী, ত্রিপুরা হাইকোর্টের অন্যান্য বিচারপতি ও বার কাউন্সিলের সদস্য সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। প্রধান বিচারপতি টি ভাইফেই ২০১৬ সালের ২১ সেপ্টেম্বর ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেন। তার স্থলাভিষিক্ত হচ্ছেন বিচারপতি অজয় রুস্তগী। রাজস্থান হাইকোর্টের সিনিয়র বিচারপতি হিসেবে কর্মরত অজয় ত্রিপুরার প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন আগামী ১ মার্চ, ২০১৮।