প্রধানমন্ত্রী আবাস যোজনায় ২ বছরে ত্রিপুরার জন্য ২৪,৯৮৯টি ঘর বরাদ্দ – বললেন উপ-মুখ্যমন্ত্রী

dy cmআপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ মার্চ ৷৷ ২০১৬-১৭ এবং ২০১৭-১৮ অর্থ বছরে প্রধানমন্ত্রী আবাস যোজনায় (গ্রামীণ) ত্রিপুরার জন্য ২৪,৯৮৯টি ঘর বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত বেনেফিসিয়ারী নিবন্ধীকরণ এবং জিও ট্যাগিং নিবন্ধীকরণ হয়েছে ২৪,৫৪৪টি। প্রথম কিস্তির টাকা দেয়া হয়েছে ২৩,৯৬৭টি, দ্বিতীয় কিস্তির টাকা দেয়া হয়েছে ১৮,৫৩২টি এবং তৃতীয় কিস্তির টাকা দেয়া হয়েছে ৬,৪৭২টি। ঘর নির্মাণ সম্পূর্ণ হয়েছে ১,১৯১টি। বুধবার দ্বাদশ ত্রিপুরা বিধানসভা অধিবেশনে বিধায়ক কল্যাণী রায়ের আনা একটি দৃষ্টি আকর্ষণীয় একটি নোটিসের জবাবে গ্রামোন্নয়ন তথা উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা এই তথ্য জানিয়েছেন।
অধিবেশন শেষে রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা সচিবালয়ে এক সাংবাদিক সন্মেলনে মিলিত হন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*