আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ মার্চ ৷৷ কালবৈশাখীর প্রভাব পড়ল রাজ্যে। মরসুমের প্রথম কালবৈশাখীর ঝড়ো হাওয়া থেকে শুরু করে বৃষ্টিপাত সহ শিলাবৃষ্টিরও সাক্ষী থাকল নগরবাসী। শুক্রবার বিকেলে রাজধানী আগরতলা সহ গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় প্রচুর ঝড় ও বৃষ্টিপাত হয়। কিছু কিছু এলাকায় শিলাবৃষ্টিও হয়েছে। বেশকিছু এলাকায় ঝড়ের কারণে গাছপাল, কাঁচাঘর, বিদ্যুৎ ও টেলিফোনের খুঁটি ভেঙে পড়েছে। বিপর্যস্ত হয়ে পড়েছে বিদ্যুৎ পরিষেবা, কেবল পরিষেবা ও টেলিপরিসেবাও। এর আগেও এক দু’দিন হাল্কা ও মাঝারি বৃষ্টিপাত হলেও শুক্রবার রাজ্যে মরসুমের প্রথম ঝড় অনুভূত হয়েছে।মরসুমের প্রথম কালবৈশাখী ও শিলাবৃষ্টির সাক্ষী থাকল শহরবাসী
আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ মার্চ ৷৷ কালবৈশাখীর প্রভাব পড়ল রাজ্যে। মরসুমের প্রথম কালবৈশাখীর ঝড়ো হাওয়া থেকে শুরু করে বৃষ্টিপাত সহ শিলাবৃষ্টিরও সাক্ষী থাকল নগরবাসী। শুক্রবার বিকেলে রাজধানী আগরতলা সহ গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় প্রচুর ঝড় ও বৃষ্টিপাত হয়। কিছু কিছু এলাকায় শিলাবৃষ্টিও হয়েছে। বেশকিছু এলাকায় ঝড়ের কারণে গাছপাল, কাঁচাঘর, বিদ্যুৎ ও টেলিফোনের খুঁটি ভেঙে পড়েছে। বিপর্যস্ত হয়ে পড়েছে বিদ্যুৎ পরিষেবা, কেবল পরিষেবা ও টেলিপরিসেবাও। এর আগেও এক দু’দিন হাল্কা ও মাঝারি বৃষ্টিপাত হলেও শুক্রবার রাজ্যে মরসুমের প্রথম ঝড় অনুভূত হয়েছে।