আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ মার্চ ৷৷ ইন্ডিয়ান বিল্ডিং কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হয় একদিনের আলোচনাচক্র। শুক্রবার আগরতলা প্রজ্ঞা ভবনে আয়োজিত একদিনের এই আলোচনাচক্র অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ‘দুর্যোগ ব্যাবস্থাপনা’ বিষয়ক এই আলোচনাচক্রে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কতা অবলম্বন করার উপর গুরুত্ব আরোপ করেছেন মূখ্যমন্ত্রী। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রী সুদীপ রায় বর্মণ, ইন্ডিয়ান বিল্ডিং কংগ্রেসের সভাপতি তথা সি পি ডাব্লিও ডি-র ডিজি এ কে সিনহা, ইন্ডিয়ান বিল্ডিং কংগ্রেস ত্রিপুরা সেন্টারের সভাপতি চিন্ময় দেবনাথ, পশ্চিমবঙ্গ সেন্টারের সভাপতি বি কে দাম, তামিলনাড়ুর সভাপতি এস ডি শর্মা, রাজ্যের প্রাক্তন পূর্ত সচিব এন কে দত্ত, এন আই টি, টি আই টি, পলিটেকনিক, টেকনো ইন্ডিয়া, ইকফাই বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা। উদ্বোধনী অনুষ্ঠানের পর শুরু হয় টেকনিক্যাল সেশন। এতে ১১ জন বিশেষজ্ঞ পাওয়ার পয়েন্ট প্রজেন্টেশনের মাধ্যমে প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট দুর্যোগের বিষয়ে আলোকপাত করেন।‘দুর্যোগ ব্যাবস্থাপনা’ বিষয়ক আলোচনাচক্র অনুষ্ঠিত প্রজ্ঞা ভবনে
আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ মার্চ ৷৷ ইন্ডিয়ান বিল্ডিং কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হয় একদিনের আলোচনাচক্র। শুক্রবার আগরতলা প্রজ্ঞা ভবনে আয়োজিত একদিনের এই আলোচনাচক্র অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ‘দুর্যোগ ব্যাবস্থাপনা’ বিষয়ক এই আলোচনাচক্রে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কতা অবলম্বন করার উপর গুরুত্ব আরোপ করেছেন মূখ্যমন্ত্রী। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রী সুদীপ রায় বর্মণ, ইন্ডিয়ান বিল্ডিং কংগ্রেসের সভাপতি তথা সি পি ডাব্লিও ডি-র ডিজি এ কে সিনহা, ইন্ডিয়ান বিল্ডিং কংগ্রেস ত্রিপুরা সেন্টারের সভাপতি চিন্ময় দেবনাথ, পশ্চিমবঙ্গ সেন্টারের সভাপতি বি কে দাম, তামিলনাড়ুর সভাপতি এস ডি শর্মা, রাজ্যের প্রাক্তন পূর্ত সচিব এন কে দত্ত, এন আই টি, টি আই টি, পলিটেকনিক, টেকনো ইন্ডিয়া, ইকফাই বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা। উদ্বোধনী অনুষ্ঠানের পর শুরু হয় টেকনিক্যাল সেশন। এতে ১১ জন বিশেষজ্ঞ পাওয়ার পয়েন্ট প্রজেন্টেশনের মাধ্যমে প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট দুর্যোগের বিষয়ে আলোকপাত করেন।